শনিবার, ২৩ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

আরও ৩১৫ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ২৬২ জন ও বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মোট ৫২ জনের মৃত্যু হলো।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জন। আর চলতি বছরের এখন পর্যন্ত মোট ১১ হাজার ৮১৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৮১ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102