

স্টাফ রিপোর্টার, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে দুই জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন ফরিদ মিয়া (৪৮) ও অন্যজন লাবিব (৮)। অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের চলাচল স্বাভাবিক হয়েছে।

কুলাউজড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় সত্যতা নিশ্চিত করেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।