শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ডেঙ্গু জ্বরে আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে ঢাকাতেই ২৩২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৩৩ জন।  

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৩৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৩৬ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১১ হাজার ৫০১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৭৪ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যুর হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102