সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিলেট ৩ উপনির্বাচনে ভোট দিতে পারেননি আতিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কারণে নিজের ভোট দিতে পারেন নি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

শনিবার সকাল সাড়ে ১০টায় রেবতি রমন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ইভিএম মেশিনে আতিকের আঙ্গুলের চাপ সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভোট দিতে পারেন নি।

এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা আতিককে দেড়-দুই ঘণ্টা পরে আবারও আসার জন্য জাপার প্রার্থী আতিককে অনুরোধ করেন।

তবে আতিক ভোট দিতে না পারলেও নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী ভোট দিয়েছেন।

সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব আর স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসায় ভোট প্রদান করেছেন।

এর আগে সকাল ৮ টায় সিলেট ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নির্বাচনে ২১ ইউনিয়নে একজন করে এবং মনিটরিংয়ে তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

গত ১২ মার্চ করোনায় সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর করোনার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তন হয়।

আসনটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪ জন প্রার্থী লড়ছেন। সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে আসনটি গঠিত। মোট ১৪৯টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন লাখ ভোটারের ভোট দেয়ার কথা। সবকটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102