বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশি নুসরাত চৌধুরী যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হচ্ছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৯ এই পর্যন্ত দেখেছেন

সাহান আহমদ, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী (৪৪)।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, নিয়োগ নিশ্চিত হলে মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরীই হবেন প্রথম বাংলাদেশি মার্কিন ও দ্বিতীয় মুসলিম বিচারক।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনজন নারীর নাম সুপারিশ করে পাঠিয়েছেন। নুসরাতের সঙ্গে সুপারিশ পাওয়া অন্য দুই নারী হলেন- জ্যাসিকা ক্লার্ক ও নিনা মরিসন। তিনজনকে নিউইয়র্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ফেডারেল বিচারক হিসেবে কাজ করার সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক নুসরাত চৌধুরীকে (৪৪) নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্যে সুপারিশ করা হয়েছে।

তিনি ২০০৮ সাল থেকে জাতীয় এসিএলইউতে কাজ করেছেন। এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102