

স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, সিরিজের প্রথম ২ ম্যাচেই জিতে বাংলাদেশ এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।