বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫৫ জন ভর্তি হয়েছেন। এসময় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৩৩ জন এবং ঢাকার বাইরের ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে এক হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগে মোট ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এ বছর ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১১ হাজার ২৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯২৭ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102