বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

আগামী বছরের ডিসেম্বরে বিআরটিও চালু হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আশা করছি আগামী বছর পদ্মাসেতু, মেট্রোরেল, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল-এর সঙ্গে বিআরটি প্রকল্পও প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। 

শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। 

এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (মহাসড়ক বিভাগ) সচিব মো. নজরুল ইসলাম, বিআরটির পরিচালক মো. সফিকুল ইসলাম, সওজের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, তত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মো. আতাউর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্ত্রী আরও বলেন, গাজীপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। 

এখানে সড়কের পাশে ড্রেনেজ সিস্টেমটি অত্যন্ত খারাপ, যে কারণে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমি আশা করি এ ভোগান্তি এবার থাকলেও আগামি বর্ষায় আর থাকবে না, এ ভোগান্তির দিনগুলো অবসান হবে এটাই আমি আশা করছি। গাজীপুর থেকে ২০ কিলোমিটার পর্যন্ত সড়কে এ ভোগান্তি একটু বেশি। 

তিনি বলেন, আমাদের বিআরটি প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৬৩.২৭ শতাংশ। আমরা আশা করছি আগামি বছর পদ্মাসেতু, মেট্রোরেল, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেলের সঙ্গে আগামি বছর ডিসেম্বরে বিআরটি প্রকল্পও প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে পারবেন, আমরা সেই প্রতীক্ষায় আছি। 

বিআরটি প্রকল্পের জন্য গাজীপুরসহ উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্ট করেছেন। এখানে তাদের অনেক সমস্যা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় কষ্ট করেছেন। আমাদের সেতু বিভাগের অংশ প্রায় সাড়ে চার কিলোমিটার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে। আমি আশা করি, সড়কে আগামি বর্ষাকালে এ ভোগান্তি আর হবে না। এ বর্ষাকালটাই আসলে মানুষের ভোগান্তির শেষ বর্ষাকাল। 

একটা কথা আমি সবাইকে বলবো যে কোন নির্মাণ কাজের যন্ত্রণা আছেই। সাময়িক এ যন্ত্রণা সবাইকে মেনে নেয়ার জন্য আমি আহ্বান জানাবো। যখন এ পথে বিআরটি চালু হবে তখন দুইপাশে প্রতিঘণ্টায় ২০ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102