শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

এনআইডি ছাড়াই ২টি সিম কিনতে পারবেন আপনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই একজন গ্রাহক সর্বোচ্চ দুটি মোবাইল সিম কিনতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে এই তথ্য জানান।

সুব্রত রায় মৈত্র বলেন, মূলত অপরাধ দমন এবং গ্রাহকদের সুনির্দিষ্ট করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অন্যান্য ডকুমেন্টস দিয়ে কেনা সিমগুলো কেনার পরবর্তী ছয় মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে এনআইডির বিপরীতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা না হলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ২০১৭ সালে বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারবেন। ২০১৬ সালের ৪ আগস্টের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ২০টি এবং ২৪ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫টি সিম কিনতে পারতেন গ্রাহকরা। পরবর্তীতে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে বর্তমানে এ সংখ্যা ১৫টি নির্ধারণ করে সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102