সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

যশোরে জানাজার নামাজ থেকে দুই মটর সাইকেল গায়েব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১১ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোরে আত্মীয়র জানাজা নামাজ আদায় করতে গিয়ে দুই যুবক তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল খুইয়েছেন। এর মধ্যে একজন হলেন যশোর শহরের আরএন রোডস্থ নতুন বাজার এলাকার শেখ ইব্রাহিম এবং অপরজন সদর উপজেলার সুলতানপুর হাই স্কুলের পিছনের মাজহারুল ইসলাম ।

শহরের আরএনরোডস্থ নতুন বাজারের বাসিন্দা শেখ ইব্রাহিম কোতয়ালি থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন, সদর উপজেলার সুলতানপুর গ্রামে তাদের আত্মীয় শামসুর রহমান গত ৫ই আগষ্ট মারা যান। দিবাগত রাত সোয়া ৯ টায় তার নামাজে জানাজা আদায় করার জন্য তিনি সুলতারপুরে শামসুর রহমানের বাড়ির মধ্যে তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি (যশোর-ল-১৩-০৫৬৯) লক করে রেখে নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে মোটরসাইকেল আনতে গিয়ে দেখেন মোটর সাইকেলটি নেই। ওই সময় তিনি জানতে পারেন মাজহারুল ইসলামের বাজাজ ডিসকোভার মোটরসাইকেলটি (যশোর-হ-১৮-৬৪৪২) নেই। দু’টি মাটরসাইকেল সংঘবদ্ধ চোরেরা জানাজা নামাজ পড়ার সুযোগে তালা ভেঙ্গে চুরি করে সটকে পড়ে। এ ব্যাপারে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে মঙ্গলবার ৩১ আগষ্ট রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102