শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ফ্রান্সের ১ কোটি ২০ লাখ শিশু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার স্কুলে ফিরেছে ফ্রান্সের ১ কোটি ২০ লাখ শিশু। করোনার বিস্তার রোধে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম করা হয়েছে দেশটির স্কুলগুলোতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এদিন দেশটির দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরের একটি স্কুল পরিদর্শন করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ম্যাক্রোঁ বলেন, করোনা মহামারির মধ্যেই শিশুদের যতটা সম্ভব স্বাভাবিকভাবে স্কুলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। 

স্কুলে শিশুদের বারবার হাত ধোয়া আর শ্রেণিকক্ষগুলো নিয়মিত জীবাণুমক্ত করা হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি ফ্রান্সের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।  তবে শিশুরা স্কুলে ফেরার পর করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। এ ব্যাপারে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষই টিকা দেওয়ার ব্যবস্থা করবে। তবে ১২ থেকে ১৬ বছর বয়সীদের টিকা নিতে মা কিংবা বাবা যেকোনো একজনের অনুমতি লাগবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102