সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তনে সবাইকে পরিশ্রম করতে হবে: অর্থমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইস্তাম্বুল কর্মসূচির মেয়াদ (২০১১-২০২০) শেষেও ২০২০ সালের মধ্যে এলডিসির (স্বল্পোন্নত দেশ) সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য পূরণ হয়নি। মাত্র চারটি দেশ উত্তরণ লাভ করেছে। বাকি পাঁচটি উত্তরণের প্রক্রিয়ায় রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। 

বৃহস্পতিবার ইউএনএলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতির জন্য উচ্চপর্যায়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চল পর্যালোচনা সভার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভা অনুষ্ঠিত হয় সুজাইজারল্যান্ডের জেনেভার জাতিসংঘ কার্যালয়ে। অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সভায় অর্থমন্ত্রী আরও বলেন, কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তনে সবকে কঠোর পরিশ্রম করতে হবে। জাতিতে জাতিতে বিভেদ নিরসনে উন্নত এবং উন্নয়নশীল দেশকে পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে একসঙ্গে নিয়েই উপরে উঠতে হবে। পরে অর্থমন্ত্রী ২০২২ সালের জানুয়ারিতে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ সম্মেলনকে অত্যন্ত ফলপ্রসূ করতে সবার প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, এলডিসি বা স্বল্পোন্নত দেশের তকমা কখনোই সম্মানের হতে পারে না। দরিদ্র হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে বেঁচে থাকা এবং মারা যাওয়া অভিশাপ। কেননা আমাদের রয়েছে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। 

সভায় মালাউয়ের পররাষ্ট্রমন্ত্রী আইজেন হাওয়ার মকাকা, আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেনটেটিভ এবং জাতিসংঘের ৫ম এলডিসি সম্মেলনের মহাসচিব কোর্টনিরাট্রে এবং আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইএসক্যাপের নির্বাহী সচিব, মিসেস আর্মিদা সালসিয়া আলিস জাহবানসহ অনেকে বক্তব্য দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102