সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

নবীগঞ্জে চালকসহ ২টি মিশুক উধাও। আতংকে চালকরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পৃথক স্থান থেকে একদিনের ব্যবধানে একজন চালকসহ দু’টি মিশুক গাড়ী নিয়ে উধাও হয়েছে একদল দুর্বৃত্ত। এঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। গত বুধবার দুপুরে নবীগঞ্জ থেকে আউশকান্দি ভাড়া নিয়ে চালককে ফেলে ১টি মিশুক গাড়ী নিয়ে উধাও হয়েছে যাত্রীবেশে দুর্বৃত্ত। এর আগে গত মঙ্গলবার রাতে মিশুক চালকসহ অপর একটি মিশুক নিয়ে উধাও হয় একদল দুর্বৃত্ত।

তিনদিন অতিবাহিত হলেও কোন সন্ধান মিলেনি মিশুক চালক আবিদুর ইসলামের। এতে তার পরিবারে শংকা দেখা দিয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে- নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মিশুক চালক কুদরত আলী (৪০) গত বুধবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে ৩ জন যাত্রী নিয়ে উপজেলার আউশকান্দি যায়। সেখানে যাওয়ার পর যাত্রী গাড়ীতে রেখে প্রশ্রাব করতে গেলে ফিরে এসে দেখেন যাত্রীসহ গাড়ী উধাও। আশপাশে অনেক খোজাঁখুজি করেও তার মিশুক গাড়ীর সন্ধ্যান পান নি। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখে মিশুক গাড়ী নিয়ে ওই যাত্রীরা চলে যাওয়ার দৃশ্য দেখলেও তাদেরকে পরিস্কার সনাক্ত করতে পারেননি।

অপর দিকে গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইড় গ্রামে যায় পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মিশুক চালক আবিদুর রহমান (১৮)। ফায়ার সার্ভিস যাবার পর ওই যাত্রীরা কাগাপাশা নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু চালক যেতে অনিহা জানালে তারা পুণরায় নবীগঞ্জ শহর এসে নতুন বাজার মোড়ে মাছ ক্রয় করে। এক পর্যায়ে হবিগঞ্জ সড়কে গড়মুড়িয়া ব্রীজে নিয়ে যাওয়ার জন্য বলেন। সেখানে যাওয়ার পর গাড়ী ও চালক আর ফিরে আসেনি।ওই মিশুক চালক আবিদুর পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ চালক ও গাড়ীর সন্ধানে অভিযান শুরু করেছেন। নানা স্থানে খোজঁখবর নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে ৩ দিন অতিবাহিত হওয়ার পরও চালক আবিদুর ইসলামের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের মাঝে শংকা ও উৎকন্ঠা দেখা দিয়েছে। এক দিনের ব্যবধানে শহর থেকে দু’টি মিশুক গাড়ী ও চালক আবিদুর ইসলাম নিখোঁজের ঘটনায় মিশুক চালকদের মাঝে আতংক বিরাজ করছে। শহরজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বলেন-মিশুক উধাও চালক নিখোঁজ বিষয়টি পুলিশ অবগত রয়েছে ও তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102