সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের উদৌগে

হিমাগার ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ এই পর্যন্ত দেখেছেন
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
রবিবার (২১ জুন) সকাল ১১টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার আলু চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী আলু চাষি সংগঠনের সভাপতি আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমানে হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণে ৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য অত্যন্ত বোঝাস্বরূপ। একদিকে উৎপাদন ব্যয় বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর ন্যায্যমূল্য না থাকায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, প্রতি কেজি আলু উৎপাদনে ১৭ থেকে ১৮ টাকা ব্যয় হলেও অতিরিক্ত হিমাগার ভাড়া কৃষকদের লোকসানের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আলু একটি পচনশীল কৃষিপণ্য হওয়ায় নিরাপদ সংরক্ষণের জন্য হিমাগারের বিকল্প নেই। অথচ এই সুযোগে হিমাগার মালিকরা দফায় দফায় ভাড়া বৃদ্ধি করছেন। গত তিন বছরে সংরক্ষণ ভাড়া দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে কৃষক নেতারা প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের জোর দাবি জানান। একই সঙ্গে তাদের এ ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
পরে ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102