বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

অবহেলিত জনপদ

শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

অবহেলিত এক জনপদের নাম-চায়ের রাজধানী খ্যাত ‘শ্রীমঙ্গল’। যার পরতে পরতে চরম অবহেলার দৃশ্য বিদ্যমান। শ্রীমঙ্গলের অবহেলিত এই জনপদে বাস্তবায়নযোগ্য অনেক দাবীদাওয়া থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত শ্রীমঙ্গলবাসী। চরম বৈষম্যের শিকার মৌলভীবাজার জেলার অন্যতম উপজেলা শ্রীমঙ্গলের সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ, তেমনি কাঙ্ক্ষিত সুযোগসুবিধার ঘাটতি থাকায় দেশবিদেশের পর্যটক এবং সংশ্লিষ্টদের মনেও বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।

‎অপার সম্ভাবনাময় পর্যটন নগরী শ্রীমঙ্গল ঘিরে বিগত কোন সরকারেরই ছিল না যেমন কোন পরিকল্পনা, ঠিক তেমনি বরাদ্দকৃত এবং অনুমোদিত অনেক প্রকল্পই চরম অনিহা এবং অবহেলার কারণে মুখ থুবড়ে পড়ে। এর ফলে কাঙ্খিত এবং নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত প্রায় প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। ফলে অবহেলিত জনপদে ক্ষোভ দানা বেধে উঠেছে। ঠিক তেমনি, বর্তমান সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী দেশের প্রধান ব্যক্তির আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলার মানুষের মনে আশার আলো দানা বেঁধেছে।

‎দাবীগুলোর মধ্যে উল্লেখযোগ্য, চায়ের দেশকে পর্যটন নগরী ঘোষণা, দীর্ঘ দিনের জটিলতা পৌরসভার সীমানা বর্ধিতকরণ বিষয়ে ভূয়া মামলা খারিজ, ময়লার ভাগাড় দ্রুততম সময়ে স্থানান্তর, জেলার প্রধান রেলওয়ে ষ্টেশন শ্রীমঙ্গলকে চাহিদা মোতাবেক যথাযথ মানসম্পন্ন করা, শিশু উদ্যানকে দখলমুক্ত করে বাস্তবায়ন, প্রস্তাবিত উপজেলা শিল্পকলা একাডেমি বাস্তবায়ন, প্রস্তাবিত মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন, দ্রুত বাইপাস সড়ক প্রকল্পদ বাস্তবায়ন, প্রস্তাবিত বাস-ট্রাক টার্মিনাল বাস্তবায়ন, অবসর প্রকল্প বাস্তবায়ন, একমাত্র খেলার মাঠ রেলওয়ে মাঠকে দখলমুক্ত করণ, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উন্মুক্ত বনভূমিকে রক্ষা করা, সাগর দিঘীকেে সংরক্ষণ, বিপন্ন লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, বাইক্কাবিল ও হাইল হাওরকে রক্ষা করা, সিলিকন বালির লোপাট বন্ধ করাসহ এলাকার পর্যটন স্পটগুলো সংরক্ষণ ও দর্শনার্থীর ভ্রমন উপযোগী করা, বিদেশিদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য বিআরটিসির আধুনিক বাস সার্ভিস চালু করা ইত্যাদি।

এছাড়াও চলমান একটি বিশাল কর্মযজ্ঞ থেকে আজ বঞ্চিত শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের সবাই। ‘যেখানে উৎপাদন, সেখানেই বিপনন’ এই বানিজ্যিক নীতির আলোকে সিলেটবাসীর সত্তর বছরের দাবী আদায়ের আন্দোলন স্যগ্রামের ফলশ্রুতিতে বাস্তবায়ন হয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের কারণে এটি এখন আঞ্চলিক নিলাম কেন্দ্রে পরিনত হয়েছে। সিলেটে পূর্ণাঙ্গ একটি আন্তর্জাতিক মানের নিলাম কেন্দ্র বাস্তবায়ন করা সময়ের বাস্তব দাবী।

লেখকঃ মোঃ কাওছার ইকবাল, সিনিয়র সাংবাদিক  ও মানবাধিকার সংগঠক 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102