শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৯ এই পর্যন্ত দেখেছেন
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, আমরা চতুর্থ শিল্পবিপ্লবের দিকে ধাবিত হচ্ছি। সমায়ের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার, দর্জিবিজ্ঞান প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে দক্ষ মানব সম্পদ উন্নয়নমূলক কার্যক্রম চালু রয়েছে। দেশকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।
রবিবার (১৪ জুন) বিকালে সিলেট নগরীর শেখঘাটস্থ জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজিত “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব” শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক এসব কথা বলেন।
শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আয়োজিত সেমিনারে অতিথি হিসেবে মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুব কাদির শাহী, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান পীর, জালালাবাদ গ্যাসের অব. জি.এম আব্দুল হক, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা জামান মিয়া, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সুজন বণিক, রাজনীতিবিদ শাখাওয়াত আলী, আইটিসি কর্মকর্তা শামীম আহমদ, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, শাহেদ আরবী প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102