শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, রেকর্ড ভর্তি ৩৩০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে রেকর্ড ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৪ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে এক হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102