মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ১ কোটি ৮৮ লাখ টাকা কৃষিঋণ বিতরণ সম্পন্ন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫ এই পর্যন্ত দেখেছেন

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

‎সোমবার (৮ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচীতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।

‎এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমদ, এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মুনিরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নানু মিয়াসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকরা এবং স্থানীয় কৃষকরা।

‎আলোচনা সভায় বক্তারা কৃষি খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাংকিং সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

‎বক্তারা আরও বলেন, কৃষি খাতকে আরও গতিশীল, উৎপাদনমুখী ও টেকসই করতে ব্যাংকগুলোর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত হলে দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102