

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
ইউএনও মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী ও আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’স্লোগানে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।