মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

সংবাদ সম্মেলনে যুব নেতার অভিযোগ

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হত্যার হুমকি

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

‎মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আল মাসুদ। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত জীবন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎রবিবার (১৭ মে) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ হোটেলে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

‎সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কাজ করে আসছেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

‎তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

‎সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজারে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মাদকসেবীদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102