শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর জনসেবা নিয়ে ভাবনা সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটের তথ্য পত্রিকার প্রকাশকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত

হামে মৃত্যু

ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ

মানিক লাল ঘোষ
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে বর্তমানের ভয়াবহ হাম পরিস্থিতি কোনো দৈব দুর্ঘটনা নয়, বরং এটি একটি ‘মানবসৃষ্ট’ বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক রিপোর্ট স্পষ্টভাবে আঙুল তুলেছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার টিকা ঘাটতি এবং স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার দিকে।

১৩ মে, ২০২৬ পর্যন্ত পাওয়া সর্বশেষ সরকারি ও গণমাধ্যম তথ্য অনুযায়ী, দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে গণমাধ্যমে এমন তথ্য আসলে ও এর সংখ্যা প্রায় লাখের কাছাকাছি বলে অনেকে মনে করছেন। এই বিশাল সংখ্যক প্রাণহানির দায় যাদের ওপর বর্তায়—সেই সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিয়ে বর্তমান সরকারের রহস্যময় স্থবিরতা জনমনে গভীর সংশয় তৈরি করেছে।

সম্প্রতি রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সংগঠন, ছাত্রসমাজ, ভূক্তভোগী ও স্বজন হারানো পরিবারবর্গ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকদের সম্মিলিত বিক্ষোভ এবং মানববন্ধন এই বিচারহীনতার বিরুদ্ধেই এক তীব্র প্রতিবাদ।

রাজপথের এই আন্দোলনে প্রশ্ন উঠেছে, যখন শত শত শিশুর মৃত্যুতে একটি পুরো প্রজন্ম ঝুঁকির মুখে, তখন নতুন সরকার কেন এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গড়িমসি করছে?

জনমনে এখন বড় দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: এটি কি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পেছনে ড. ইউনুসের প্রচ্ছন্ন সমর্থনের কোনো ‘কৃতজ্ঞতা স্বরূপ সুরক্ষা’, নাকি ড. ইউনুসের বিশাল আন্তর্জাতিক কানেকশনকে চটিয়ে দেওয়ার ভয়ে সরকার হাত গুটিয়ে বসে আছে?

পেশাজীবী সমাজ মনে করছেন, ইউনুস ও নূরজাহান বেগমের আমলে টিকা আমদানিতে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তার পেছনে বিশাল কোনো দুর্নীতির সিন্ডিকেট কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার ‘আন্তর্জাতিক ইমেজ’ রক্ষার দোহাই দিয়ে বা কৌশলগত কারণে তাঁদের বিচারের মুখোমুখি না করা প্রকারান্তরে অপরাধকেই প্রশ্রয় দেওয়ার শামিল।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসের এই তপ্ত দিনেও হাসপাতালের বারান্দায় যখন বাবা-মায়ের আহাজারি আকাশ-বাতাস ভারী করছে, তখন নীতিনির্ধারকদের এই ‘কৌশলী অবস্থান’ সাধারণ মানুষের কাছে চরম অগ্রহণযোগ্য হয়ে উঠছে। সাধারণ মানুষের মনে এই সংশয় দানা বাঁধছে যে, সরকার কি তবে সাধারণ শিশুদের জীবনের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও আন্তর্জাতিক লবিংকেই বেশি গুরুত্ব দিচ্ছে?

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি জনস্বার্থ ও জনদাবীকে উপেক্ষা করে তবে আজ যেই ক্ষোভ ইউনুস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে এই ক্ষোভের আগুনের তাপ তারাও এড়াতে পারবে না। যতই দিন গড়াচ্ছে শিশুদের এই ‘গণহত্যার’ সমতুল্য অবহেলার বিচার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিনত হচ্ছে।

লেখকঃ মানিক লাল ঘোষ, সাংবাদিক ও কলামিস্ট। সাবেক সহ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102