সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আ.লীগকে ‘রাজাকারের দল’ বললেন গয়েশ্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘রাজাকারের দল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘এতো কথা বলেন কেন? প্রত্যেকটা বীর জাতীয়তাবাদী দল করে। এটা রাজাকারের দল নয়, আপনার দল এখন রাজাকার ও আলবদরের।’

তিনি বলেন, ‘আমরা যাদের ভোট চোরের সরকার বলি তারা আজ কয়েকদিন ধরে দলবদ্ধভাবে কিছু কথা বলছেন। আমি বলব ওরা (আওয়ামী লীগ) দীর্ঘ ১২ বছরে কখনো পাপিয়া, কখনো পরীমনি একেক সময় একেকটা ইস্যু দাঁড় করায়।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা জেল-জুলুম অত্যাচারের শিকার, আমরা অনেক ত্যাগ করেছি, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে যদি ব্যর্থ হই, তাহলে সব কাজই বৃথা। যারা ইতিহাস বিকৃত করতে চায় তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য অবশিষ্ট নেই।’

তিনি বলেন, ‘যারা বলে জিয়াউর রহমান গুলি করেননি, তারাই যুদ্ধাপরাধী, তারাই স্বাধীনতাকে স্বীকার করে না। যদি স্বাধীনতাকে স্বীকার করতে হয় তাহলে জিয়াউর রহমানকে অস্বীকার করে হয় না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘এ সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয়। আপনারা প্রস্তুত হন। জবাব আমাদের একটা একটা করে দিতে হবে। যেই দলের কর্মীরা মরতে প্রস্তুত সেই দলের ভয় কিসের?’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102