বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

রাঙামাটিতে

সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬ এই পর্যন্ত দেখেছেন

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

উল্লেখ‍্য বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নানিয়ারচর জোন সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102