সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে

কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬ এই পর্যন্ত দেখেছেন

কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরো সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর  মেশিন বিতরন করা হয়েছে।

দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (১১ মে) সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষকরা সহ অন্যান্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, ঠাকুরগাঁও কৃষি সমৃদ্ধ হওয়ায় সারা বছরই জমিগুলো চাষাবাদ হয়ে থাকে। যেহেতু আমাদের এখানকার জমি উচু তাই প্রায় কোন জমিই পড়ে থাকেনা। ফলে মাটির জৈব গুন দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই মাটির গুনাগুন রক্ষায় কম্পোস্ট সার উৎপাদনের উদ্দোক্তা তৈরি হরা হচ্ছে এবং উদ্দোক্তাদের সহযোগিতার লক্ষে এসব কম্পোস্ট সেপারেটর মেশিন প্রদান করা হচ্ছে ও পর্যায়ক্রমে আগামীতেও প্রদান করা হবে।

উল্লেখ্য, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে ১০ টি ভার্মি কম্পোস্ট সেপারেটর  মেশিন বিতরন করা হয়েছে। যার প্রতিটির বাজার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা করে। এছাড়াও নারী পুরুষ মিলিয়ে জেলায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্দোক্তা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102