তেতুলিয়ায় ওয়ার্ড পর্যায়ে ৬ষ্ঠ দিনের মত উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে ) বিকালে
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আয়োজনে
তেতুলিয়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে
উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড
এই উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুর রহমান বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাশেম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ওয়ার্ড সভার মূল লক্ষ্য ও বিষয়বস্তু হলো
(১)জনগণের চাহিদার নিরিখে বাজেট করা
(২) স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করা
(৩) বাস্তবায়িত ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দেয়া
(৪) ইউনিয়ন পরিষদকে পেশাদারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা
(৫) এসডিজি-এর আওতাভুক্ত কার্যক্রমকে পরিকল্পনা ও বাজেটের আওতায় আনা
(৬) সুশাসনের পথ সুগম করা
(৭) রাজস্ব প্রদান তথা আয় বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা ও অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা; এবং
(৮) ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনঅংশগ্রহণ বৃদ্ধি করা ও জনসাধারণের সহায়তার ক্ষেত্রগুলো উন্মোচিত করা।
এ বিষয়ে তেতুলিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক জানান, স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা, স্বচ্ছতা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড উন্মুক্ত সভা আয়োজন করা হচ্ছে। এই সভাগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী বাছাই এবং স্থানীয় সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।