শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

‎বৃহস্পতিবার (০৭ মে) বিকেল সাড়ে ৪টায় এসআই মামুন হোসাইনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশিদ্রোন ইউনিয়ন এলাকার রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন(৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু(২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ ৫ পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

‎এছাড়াও থানার পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার আরও ১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102