বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

নাইজেরিয়ায় স্কুল থেকে ফের ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের বন্দুকধারীরা স্কুলে হামলা চালিয়ে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে। এর আগে গত ডিসেম্বরের পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ বার ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম অপহরণের ঘটনা ঘটেছে। নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে দেশটির কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালায় এবং ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

তিনি আরও বলেন, বহু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী সেসময় স্কুলটিতে হামলা করে ও শিক্ষার্থীদের অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের সন্ধান ও মুক্ত করতে পুলিশ সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, অস্ত্রধারী এসব সন্ত্রাসীরা স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত। বছরের পর বছর ধরে তারা নাইজেরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা করাসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীও তাদেরকে মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে।

গত বছরের ডিসেম্বর মাস থেকে উত্তর নাইজেরিয়ার বিভিন্ন স্কুল থেকে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর বন্দুকধারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের পিতামাতার কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করে। অপহরণের পর বেশিরভাগকে মুক্তি দেওয়া হলেও বন্দি অবস্থায়ই অনেকে মারা যান, আবার অনেকে হত্যাকাণ্ডের শিকার হন। সূত্র : আল জাজিরা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102