সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়ানে বিশিষ্ট জনদের শোক প্রকাশ

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩ এই পর্যন্ত দেখেছেন

সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে চলে গেলেন না ফেরার দেশে। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হিন্দুস্তান টাইমস সুত্রে জানা যায় গত শনিবার (১১ এপিল) ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়ান হয় ।তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর-এর ছোট বোন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেওয়ায় শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীতময় পরিবারে জন্ম নেয়া আশা ভোসলে খুব অল্প বয়সেই গানের জগতে পা রাখেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। “পিয়া তু আব তো আজা”, “চুরা লিয়া হ্যায় তুমনে”, “দিল চিজ কেয়া হ্যায়”সহ তার গাওয়া গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে। তিনি সাতবার ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার সংগীতজীবন নানা বৈচিত্র্যে ভরা। শুরুতে ক্যাবারে বা নৃত্যসংগীতের গায়িকা হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে গজলসহ নানা ধারার গানে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে উমরাও জান ছবির গানে তার অসাধারণ পরিবেশনা আজও প্রশংসিত।

ব্যক্তিগত জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। ১৬ বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোসলে-কে বিয়ে করেন, তবে পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ১৯৮০ সালে সংগীত পরিচালক রাহুল দেব বর্মনকে বিয়ে করেন, যিনি তার থেকে বয়সে ছোট ছিলেন। ১৯৯৪ সালে তার মৃত্যুর পর একা জীবন কাটান এই শিল্পী। বর্তমানে ৯২ বছর বয়সী এই শিল্পী নিয়মিত প্লেব্যাক থেকে সরে এলেও সম্প্রতি পর্যন্ত লাইভ পারফরম্যান্সে অংশ নিচ্ছিলেন।

এই মহান সংগীতশিল্পী আশা ভোসলের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, সাংবাদিক, কবি, শিল্পী, শিক্ষক, পেশাজীবী, মানবাধিকার সংগঠনসমূহের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড.প্রদিপ কর , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুলধারার রাজনৈতিক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর মাঝে হাজী শফিকুল আলম. ড.মহসিন আলী, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, ড.বামন দাস বসু, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, মহি উদ্দীন দেওয়ান, আবদুর রহীম বাদশা, চন্দন দত্ত, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও অথর রাজু আহমেদ মোবারক, সাংবাদিক আলমগীর ভূঁইয়া, সাংবাদিক হেলাল মাহমুদ, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, সহ সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,টি.মোল্লা, দেলওয়ার হোসেন মোল্লা,শহিদুল ইসলাম, শাখাওয়াৎ বিশ্বাস, নুরুজ্জামান সরকার, আওয়ামী লীগ নেতা জেসমিন আক্তার কহিনুর, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, চেয়ারম‍্যান ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য, সাংবাদিক আরিফুর রহমান আরিফ, সাংবাদিক সুহাস বড়ুয়া হাসু, সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক বিশ্বজিৎ সাহা, প্রকৌশলী আজিজুল ইসলাম , ফিরোজ আহমেদ কল্লোল, রফিকুর রহমান রফিক, দুলাল বিল্লাহ, শেখ আতিকুল ইসলাম, খন্দকার জাহেদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মোঃ নাসির, সাংবাদিক আবদুর রহীম কানাডা, মন্টিয়েল আওয়ামী লীগ সভাপতি মুনসি বসির, কানেক্টিকাট আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম চৌধুরী মুসা, ইউকে বিডি টিভির কালচারাল ডাইরেক্টর হেলেন ইসলাম ও আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট গুনিজন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102