সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহকনিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং মৌলদ হোসেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। গ্রাহক বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডতা শুরু হয়। পরে সেই বিরোধ দুই পক্ষের লোকজ মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা জানান, দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102