পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদসহ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম অভিযানের বিষয়গুলো নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে শুক্রবার (১০ এপ্রিল) দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মদসহ গরুটি উদ্ধার করে বিজিবি।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ৭৭৫/১১এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়।