শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের

অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭ এই পর্যন্ত দেখেছেন

এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি ও বাংলাদেশ প্রতিক্ষণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক  সাপ্তাহিক ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীন সম্পর্কে অরুচিকর লেখালেখি ও  গোলাপগঞ্জ মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক জহুরুল ইসলাম।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জহুরুল ইসলাম সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। যার ডকেট নং- ২০৪২। অভিযোগে তিনি উল্লেখ করেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁওয়ের আব্দুস সোবহান এর ছেলে জাকির  হোসেন (৫৩) কর্তৃক সম্প্রতি গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। জাকির হোসেন একজন  পেশাদার ভূমিখেকো, কৃষি জমি বিনষ্টকারী, পরিবেশ ও প্রকৃতি ধ্বংসকারী হিসেবে এলাকায় চিহ্নিত। জাকির সব সময় জনস্বার্থ বিরোধী কাজ করে এলাকায়। এলাকার পাহাড়-টিলা ও কৃষি জমির ক্ষতি সাধণ করে মাটি তুলে অন্যত্র বিক্রি করতো। বিগত ২০২৪ সালে বাঘা বটতলা (ডাবিল) সরকারি খাস জায়গার খেলার মাঠ বেদখল করে মাটি কেটে গাড়ীযোগে বিক্রি করেছে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১টার সময় প্রকৃতি ও পরিবেশ ধ্বংসকারী জাকির হোসেন ও তার সহযোগিরা স্থানীয় লালনগর মাদরাসার পিছনের একটি কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত্র পাচার করার অভিযোগ প্রশাসনের নজরে পড়ায় গোলাপগঞ্জ উপজেলা কর্মকর্তা ও মডেল থানার ওসি তাৎক্ষণিক ভাবে জাকিরের অপতৎপরতা বন্ধ করেন।

উভয় ঘটনা গুলো গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন অবগত হয়ে জাকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কালে সাংবাদিক জহুরুল ইসলাম তার সম্পাদনায় সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার লাইভ পেইজে সংবাদ প্রচার করেন।
বাঘায় ভূমিখেকো জাকিরের পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করার পায়তারা অব্যাহত থাকায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে  ডেকে এনে থানায় সতর্ক করে দেন। তার এসব অপরাধ কর্মকান্ড নিয়ে সাংবাদিক জহুরুল ইসলাম তার সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার লাইভ পেইজে সংবাদ প্রচার করায় জাকির ক্ষিপ্ত হয়ে বেআইনী সুবিধা আদায় করতে না পেরে সাংবাদিক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় সম্প্রতি একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এরপর পরিবেশ বিনষ্টকারী জাকির হোসেন সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রেরণ করে। জাকির হোসেন এলাকায় একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

সাংবাদিক জহুরুল ইসলাম তার লিখিত অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক পরিবেশ বিনষ্টকারী জাকিরের অভিযোগটি খারিজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102