মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের ধাক্কামারায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে মেকানিক শাহিন আলম (৩০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি তেতুলিয়া বুড়াবুড়ি বিএনপি যুবদলের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (৫  এপ্রিল ) বিকাল ৫ টায় পঞ্চগড় থানার ওসি মোহাম্মদ  আশরাফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৫ এপ্রিল) বিকালে পঞ্চগড় সদর
উপজেলার ধাক্কামারা ইউনিয়নে গোলচত্বরে   এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম তেতুলিয়া বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ  গ্রামের জয়ানুল হকের  ছেলে।
ওসি জানান, রবিবার বিকাল ৫ টার  দিকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় শাহিন ধাক্কামারা ইউনিয়নে সড়কে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে খুটির উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102