শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

করোনায় আরও ৭৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬২ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা পঞ্চম দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে। শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক‘শর নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

টানা ৩ দিন করোনায় মৃত্যু একশর নিচে

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৩ জন ও মহিলা ৩৬ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102