সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, ভারত পানি বন্টনে এখনো কোনো সুরহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে উল্লেখ রয়েছে প্রতিবেশি দেশকে ন্যায্য  পানির হিস্যা দিতে হবে। তবুও তারা এটি দেয়নি, উপরন্তু আমরা যখন কথাবার্তা বলেছি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে। আমরা সঠিক হিস্যা পেলে  তিস্তা এভাবে মরে যেত না।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও জে আর সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত জাগো বাহে তিস্তা বাঁচাও বইয়ের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের পার্টি থেকে মহাপরিকল্পনার কথা বলা হয়েছে, এটি মহা পরিকল্পনার মধ্যে নিয়ে শুধু ওয়াটার ফ্লো নয় তিস্তাপারের মানুষের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায় সে চেষ্টাটা আমাদের করতে হবে।

আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি একজন সৃজনশীল মানুষ, রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায় তার এলাকায় না গেলে বুঝতে পারবেন না। আমি তার ফ্যান (ভক্ত)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102