বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ব্যবসায়িক প্রতিনিধি দলের উজবেকিস্তান যাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছেন।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে এই প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে।

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ৩০ সদস্যের প্রতিনিধি দল তাসখন্দে গমন করেন।

প্রতিনিধি দলে রয়েছেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এফবিসিসিআইয়ের প্রতিনিধি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিগণের যাত্রাপথে ইউএস-বাংলা এয়ারলাইনস সহযোগী হিসেবে থাকতে পেরে এয়ারলাইনস কর্তৃপক্ষ গর্ববোধ করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পেরে আকাশপথে যাত্রী সেবায় আরও অধিক মনোযোগী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102