বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ননীয়ারচর জোনে

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যো‌গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোনের উদ্যো‌গে বুধবার (৭ জানুয়ারি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নানিয়ারচর জোন কমান্ডার, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে সকল অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণসহ স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন আয়োজকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102