বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ এই পর্যন্ত দেখেছেন

বিগত দুই দশক যাবত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে অবৈধভাবে বালু লুটপাট করে চলেছে একটি প্রভাবশালী চক্র। প্রশানের নিয়মিত অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  বালু লুটের মহা উৎসবে মেতে উঠেছে দুষ্টচক্র।

সোমবার (৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ‘জৈতার বন’ নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত বালু পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এদিকে অবৈধ বালু ব্যবসা ও এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন বলেন, আমরা জানার সাথে সাথে অভিযান পরিচালনা করছি। আমাদের অবস্থান জিরো টলারেন্সে। ছাড় দেবার কোন সুযোগ নেই। অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102