মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

তেতুলিয়া গলায় খাদ‍্য আটকে শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রণচণ্ডী গোয়াবাড়ী এলাকায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) দুপুরবেলা রণচণ্ডী,  গোয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তেতুলিয়া সদর ইউপির অন্তর্গত রণচণ্ডী  গোয়াবাড়ী বাসিন্দা নুর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাবা-মা শিশু কে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুর গলায় খাবার আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উদ্ধার করে  তেতুলিয়া উপজেলা  হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম  ও তেতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক গলায় খাবার আটকে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102