মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ এই পর্যন্ত দেখেছেন
কক্সবাজার থেকে পঞ্চগড়ে আসা এসএ পরিবহন থেকে চার হাজার আটশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৯ লাখ টাকার বেশি।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের ইসলামবাগ এলাকায় এসএ পরিবহন কুরিয়ারের গেটের সামনে থেকে রাবারের কার্টুনে করে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আবুল কালামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা গ্রামে। সে ওই গ্রামের হাতেম আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, আবুল কালাম চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়ার কারণে দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আবুল কালাম কক্সবাজার থেকে ইয়াবার চালান পঞ্চগড়ে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আবুল কালামের গতিবিধি সন্দেহজনক হলে তার পিছু নেয় ডিবি পুলিশ। পরে ইসলামবাগ এলাকায় ডিবি পুলিশ সদস্য আবু হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের দল তাকে অনুসরণ করতে থাকেন। এসএ পরিবহন কুরিয়ার থেকে একটি রাবারের কার্টুন সংগ্রহ করে আবুল কালাম কুরিয়ার থেকে বের হয়ে সামনের দিকে এগুলেই ডিবি পুলিশের দল আবুল কালামকে আটক করে। কার্টুন খুলে ইয়াবা দেখতে পাওয়া গেলে আবুল কালামকে ইয়াবাসহ আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে কার্টুন খুলে ত্রিশটি ইয়াবার ছোট প্যাকেট থেকে প্রায় চার হাজার আটশত পিস ইয়াবা পাওয়া যায়।
আবুল কালামের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বর্তমানে আবুল কালামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা। মাদক আইনে আবুল কালামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পঞ্চগড় জেলা পুলিশের ডিবি ওসি এনায়েত কবির জানান, পঞ্চগড়ে প্রথমবারের মতো ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়েছে এবং সেই সাথে মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী আবুল কালামের নামে পূর্বে থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102