শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায নিহত ওসমান হাদীর মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বস্থরের ছাত্র জনতার উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মানব কল্যান সংস্থার মাওলানা আব্দুর রহিম নোমানী, খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, গণ অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জোনায়েদ হাসান, এনসিপির জেলা শাখার সদস্য আবু সুফিয়ান রায়হান, খেলাফত যুব মজলিস উপজেলা কমিটির সাবেক সভাপতি নাইম হাসান প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন নেতাকর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102