শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে

৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় নার্সিং কমিশন গঠন, স্বতন্ত্র নার্সিং এ মিডওয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা সহ  ৮ দফা বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের আয়োজনে দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চগড় নার্সেস এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
প্রতিকী শাটডাউনে পঞ্চগড় নার্সেস এসোসিয়েশন ও পঞ্চগড় মিড ওয়াইফারী সোসাইটির সদস্যরা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্সগণ ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আমেনা খাতুন,  সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর পাইলট হোসেন, মিডওয়াইফারী শিক্ষার্থী অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নার্সরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। এই সময় আমাদের হাসপাতালে থাকার কথা কিন্তু আমরা আন্দোলনে এসেছি এর একটাই কারণ, দীর্ঘ ৪৮ বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্বতন্ত্র নার্সিং প্রশাসন  মিডওয়াইফারী অধিদপ্তরের অধীনে রয়েছে। এখন তা পরিবর্তন করে ভিন্ন অধিদপ্তরের আওতায় নেয়ার  অপচেষ্টা করা হচ্ছে। যা কখনোই মেনে নেয়া হবেনা।  আমাদের যৌক্তিক দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102