

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৬ ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ২২০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ১ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১১০ জন রোগী। মৃত্যু হয়েছে ৪২ জনের।