সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা দলিল লেখক সমিতির আলোচনা সভা ও দোয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডেমরার বাঁশেরপুল এলাকায় সাব-রেজিস্ট্রি অফিসের নীচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল হক খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.আনোয়ার হোসেন খাঁন এর সার্বিক পরিচালনায় ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা’র বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেমরা সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সহ-সভাপতি মাজহারুল হক, আব্দুল্লাহ মোল্লা, এরশাদ আলম, আব্দুল বারেক তালুকদার, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. ফারুক আহমেদ, মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাহীন, সহ-সাধারণ সম্পাদক আহসান ভূঁইয়া (আপ্পু)।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামানায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102