সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

এসাইলাম সিস্টেমে আসছে নতুন নিয়ম

কামাল এইচ মেহেদি
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

এসাইলাম সিস্টেমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে বৃটিশ সরকার। সোমবার থেকে যেসব পরিবর্তনের ঘোষণা আসতে যাচ্ছে তা হলো

* অনুসরণ করা হবে ডেনমার্কের পদ্ধতি।
* অনিশ্চিত হয়ে যাবে ২০০৫ সালে ইইউ আইনের মাধ্যমে প্রবর্তিত এসাইলামদের হাউজিং এবং সাপ্তাহিক ভাতা প্রদান।
* অর্থাৎ এর কোন গ্যারান্টি থাকবে না — পেতেও পারেন নাও পেতে পারেন!
* যাদের যুক্তরাজ্যে কাজের অধিকার আছে এবং নিজেদের ভরণপোষণ করতে পারে, ডেনমার্ক সিস্টেম অনুযায়ী তারাও হাউজিং এবং ভাতা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
* আইন ভঙ্গকারী এসাইলাম আবেদনকারীর এই ধরনের সহায়তা প্রত্যাহার করা হতে পারে।
* শরণার্থী মর্যাদা অস্থায়ী হয়ে যাবে এবং পর্যালোচনা সাপেক্ষে শরণার্থীদের তাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হওয়ার সাথে সাথেই স্বদেশে ফেরত পাঠানো হবে।
* বর্তমান নিয়ম অনুযায়ী, শরণার্থীরা পাঁচ বছর পর অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন এবং নাগরিকত্ব পেতে পারেন।
* নতুন নিয়মে স্থায়ী বসতি স্থাপনের জন্য শরণার্থীদের আবেদন করার জন্য অপেক্ষার সময় ২০ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
* নতুন নিয়মে হোমস ফর ইউক্রেন প্রকল্পের অনুরূপ মডেলে পৃথক শরণার্থীদের নিজের ঘরে এনে রাখার বা স্পনসর করার সুযোগ রাখা হবে।
* নতুন নিয়মে বিচার কাজেও কিছু বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে।
* ডেনমার্ক ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক আশ্রয় আবেদন কমিয়ে এনেছে এবং ৯৫ শতাংশ প্রত্যাখ্যাত এসাইলাম আবেদনকারীকে সফলভাবে সরিয়ে দিয়েছে।
* একই সাথে, ডেনমার্ক এখনও ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের স্বাক্ষরকারী দেশ।
* ডেনমার্কের পারিবারিক পুনর্মিলনের কঠোর নিয়মগুলিও খতিয়ে দেখা হচ্ছে যা পরবর্তীতে ব্রিটেনে প্রবর্তন হতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102