শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন  কাজী মো. সায়েমুজ্জামান।পঞ্চগড়ের জেলার জেলা প্রশাসক সাবেত আলীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান গত ১০ ফেব্রুয়ারি থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি দুদকের পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102