বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে

নেপালে ১হাজার ৭শত টন আলু রপ্তানি

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু। এস্টারিক্সসহ বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৮১টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রপ্তানির বিষয়টি নিশ্চিত করেন, বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান।
এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। পরে কম-বেশি রপ্তানি হলেও বৃহস্পতিবারের চালানে সেই রেকর্ড ভেঙেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
উপ-পরিচালক নুর হাসান বলেন, নেপালে আলুর চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে আলু রপ্তানি করছে। আলুর ট্রাকগুলো বন্দর এলাকায় প্রবেশের পর প্রয়োজনীয় পরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102