শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনার পর আমি নিজেও ছুটে এসেছি। সেতুর আর্মি, বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো প্রকার আঘাত বা আঘাতের কোনো প্রকার প্রভাব রয়েছে, এমন কিছু পায়নি তারা।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ট্র জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় পর দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি এটা বলতে পারি যে ওখানে কোনো ড্যামেজ হয়নি।

তিনি আরও বলেন, আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি। এ বিষয়ে সাংবাদিকদের কেউ কেউ যে ভিডিওটি পেয়েছেন এবং সেখানে যা দেখা যাচ্ছে এবং বাস্তবে কী হয়েছে সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

সেতুমন্ত্রীর পরিদর্শন কালে পদ্মা সেতু সংশ্লিষ্ট সহ  বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটি’র কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

প্রঙ্গত,  মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩নং পিয়ারের মাঝখানের “ওয়ান বি” স্প্যানে ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর ফ্লাগ স্ট্যান্ডের । সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়াঘাট থেকে রওনা হয়ে দৌলতদিয়া-পাটরিয়া নৌরুটে যাওয়ার সময় মুন্সিগঞ্জের মাওয়ায় এঘটনা ঘটে। তবে দূর্ঘটনার সময় ফেরিতে কোন যাত্রী যানবাহন ছিলো না।

বিআইডাব্লিউটিসি সূত্র জানিয়েছে, ফেরি ফ্লাগ স্ট্যান্ড (পতাকা লাগানোর লোহার ঢন্ড) হালকা ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোন ক্ষতি হয়নি।

এদিকে এনিয়ে ৫ম বারের মত পদ্মা সেতুতে ফেরির আঘাত লাগলো। ২০ জুলাই পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি ‘শাহ জালাল’ পদ্মাসেতুর ১৭ নম্বর ফেরির সঙ্গে ধাক্কা লেগে পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৯ আগষ্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে। সর্বশেষ ১৩জুলাই ১০নং পিয়ারে ধাক্কা দেয় ফেরি কাকলি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102