সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

জনতা ব্যাংকের উদৌগে

শ্রীমঙ্গলে গ্রাহক সেবা ও খেলাপি ঋণ আদায় পক্ষ উদযাপিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ এই পর্যন্ত দেখেছেন

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ, ও খেলাপি ঋণ আদায় পক্ষ মাস উদযাপন করেছে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা।

রবিবার (২ নভেম্বর) দু’টি পর্বে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ’ পর্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুন উদ্যোক্তারা। দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন ঋণ খেলাপি এবং বিভিন্ন সেবা গ্রহণকারী গ্রাহকরা। এসময় গ্রাহকরা তাদের ঋণ সমন্বয় করেন এবং কিস্তি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানাজার মো. রবিউল আলম। জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গলের শাখা ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সেবা পক্ষ ও খেলাপি ঋণ আদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানাজার মো. রফিকুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রধান কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানাজার সুভাশীষ চক্রবর্তী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনতা ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এখানে আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। আমানত সুরক্ষাসহ সকল ধরনের আর্থিক সেবা দিতে জনতা ব্যাংক পিএলসি সদা প্রস্তুত রয়েছে। আরও বেশি সেবা দিতে তিনি গ্রাহকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

সেবা নিয়ে আলাপ কালে কর্মকর্তারা গ্রাহক ও তরুনদের অবগত করতে জনতা ব্যাংকের চলমান স্কিম তুলে ধরে বলেন, জনতা ব্যাংক ডিপজিট পেনশন স্কিম, দ্বিগুন মুনাফা স্কিম(৭ বছর), স্মার্ট একাউন্ট (ডিপিএস), আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম। আদিবাসী পেনশন স্কিম, জনতা ব্যাংক হজ্ব ডিপজিট স্কিম, নারী কল্যান সঞ্চয় প্রকল্প, জনতা মিলিওনিয়ার ডিপোজিট স্কিম ইত্যাদি বিভিন্ন মেয়াদী এফডিআর এর সুবিধা ছাড়াও রয়েছে জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102