বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবীগঞ্জে গাছে বাঁধা গৃহবধুর লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সদরঘাট বিজনা নদী তীরে একটি আকাশি গাছের বাঁধা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তীরের একটি গাছের সঙ্গে গায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা বেগম (৩৫) নামের ওই নারী।

স্থানীয় পুলিশ তার লাশে উদ্ধার করেছে। তার বাড়ি পাম্ববর্তী কায়স্থ গ্রামে। প্রায় এক কিলোমিটার দুরে দুই সন্তানের জননী ঐ নারীর লাশ উদ্ধার নিয়ে ধুম্রঝাল বিরাজ করছে। তবে পুলিশ বলছে লাশের সুরতহালে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তার মৃত দেহ ময়না তদন্ত এর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের  গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। সাহিদা বেগম  মানসিক হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের লোকজনের দাবি।

জানা যায়, বুধবার দিবাগত (২৯ অক্টোবর) রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে সাহিদা বেগমকে পার্শ্ববর্রতী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাছে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছের সাথে তার দিয়ে পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

সাহিদার স্বামী মোশাহিদ আলী জানান, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন, এর আগেও আত্বহত্যার চেষ্টা করেছেন।গতকাল রাতে তাকে আমরা অনেক খুঁজাখুঁজি করে পাইনি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান, বলেন, লাশের গায়ে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল নিখোঁজ হলে সকালে তার লাশ পাওয়া যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102