বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (২২ অক্টোবর) পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী। দুর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং বৃদ্ধ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করেন।

নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক সর্বমোট ৮৭ জন সেবা গ্রহণকারীকে বিভিন্ন ধরণের রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

উল্লেখ্য পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীন পরিবারদের গৃহ নির্মাণ সামগ্রী, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, দুর্গম পাহারে বিশুদ্ধ নিরাপদ পানি সরবরাহের জন্য সাবমার্সেবল পাম্প প্রদান, অসহানয় গরিবদের মাঝে ডেউটিন বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, তরুণদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে খেলাধুলা সামগ্রী প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীলের আলমারি প্রদান সহ বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলা‌দেশ সেনাবাহিনী মান‌বিক কার্যক্রম হি‌সে‌বে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত জনকল্যাণমূলক কার্যক্রমকে স্থানীয় সর্বস্ত‌রের জনসাধারণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102